এমপি আজীম হত্যা: এবার তানভীরের স্বীকারোক্তি 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশে অপহরণের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভূঁইয়া। 

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

এ নিয়ে এই মামলায় দুইজন আসামি স্বীকারোক্তি দিলেন।

মঙ্গলবার ১৩ দিনের রিমান্ড শেষে তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে তার জবানবন্দি রেকর্ড করা হয়। 

এর আগে সোমবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার আরেক আসামি সেলেস্তা রহমান। 

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজীম। ২২ মে কলকাতা পুলিশ জানায়, আজীম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় একই দিন আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 

আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আজীমের মরদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে দুই দেশের পুলিশ। এরমধ্যে ডিবির হেফাজতে আছে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও তানভীর ভূঁইয়া। আর কলকাতা পুলিশের হেফাজতে আছেন জিহাদ হাওলাদার। 

এই ঘটনায় আরও দুই সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীন ও সিয়াম হোসেন। ধারণা করা হচ্ছে মার্কিন নাগরিক আক্তারুজ্জামান আমেরিকা পালিয়েছেন। 

গত রোববার সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত।

কলকাতা পুলিশ বলছে, গ্রেপ্তার জিহাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজীমের মরদেহ থেকে হাড় ও মাংস আলাদা করার কাজটি মূলত সে–ই করেছে। 

তদন্তের অংশ হিসেবে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল সম্প্রতি কলকাতায় যায়। গত ২৮ মে বিকেলে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি মাংসের টুকরা উদ্ধার করে ডিবি ও কলকাতা সিআইডির যৌথ দল। 

সে সময় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আজীমের দেহাবশেষ। ফরেনসিক টেস্টের মাধ্যমে পরে জানা যাবে এটি তাঁর দেহাংশ কিনা।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
০৪ জুন ২০২৪, ১৭:৩৫
এমপি আজীম হত্যা: এবার তানভীরের স্বীকারোক্তি 
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা নেই।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর