আজীম হত্যাকাণ্ড

শাহিন ও সেলেস্তার কলকাতার হোটেলে অবস্থানের ভিডিও মিলল

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:৪৫ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত আমানউল্লাহ শাহিন ও সেলেস্তা রহমানের একটি ভিডিও ফুটেজ মিলেছে। এ দুজনের কলকাতার নিউটাউনের একটি হোটেলে অবস্থানের ৩০ এপ্রিলের একটি ভিডিও ফুটেজ ইনডিপেনডেন্ট টেলিভিশনের কাছে এসেছে।

ভিডিওতে দেখা যায়, ট্রলিব্যাগসহ আমানউল্লাহ শাহিন ও সেলেস্তা রহমান বেরিয়ে আসছেন। এ সময় দুজন বেশ তাড়াহুড়া করছেন বলেই ভিডিওতে দেখা যায়। ঠিক কী কারণে তাঁরা সেখানে যান, এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। 

আজীমকে ক্লোরোফর্ম প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসব কথা জানান তিনি।

ডিবি প্রধান হারুন বলেন, আনোয়ারুল আজীমকে হত্যা করতে আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা। সবশেষ তৃতীয় বার খুনীরা সফল হয়েছেন। 

নির্বাচনের আগে একবার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান ডিবি প্রধান হারুন। তিনি বলেন, প্রথমে বাংলাদেশে হত্যা করার চিন্তা থাকলেও পরে আক্তারুজ্জামান শাহিন ভারতে হত্যার পরিকল্পনা করেন। 

এ ছাড়া এই মামলা তদন্তে শিগগিরই হারুন অর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে বলেও জানান ডিবি প্রধান। তবে, ঠিক কি কারণে এমপি আজীমকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। ১৩ তারিখ নিউটাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। দুদিন নিখোঁজ থাকার পর তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম। 

এদিকে, আজীমকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া আসামিরা হলেন, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও তানভির ভূঁইয়া।

এর আগে, তাদের আদালতে আনা হলে তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। 

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৫ মে ২০২৪, ১৭:০৩
শাহিন ও সেলেস্তার কলকাতার হোটেলে অবস্থানের ভিডিও মিলল
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর