এমপি আজীম হত্যা

পরিচয় গোপন করে মন্দিরে লুকিয়ে ছিল ফয়সাল–মোস্তাফিজ

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৩:৫৩ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজ পরিচয় গোপন করে একটি মন্দিরে আত্মগোপন করে ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বুধবার বিকেলে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে এই দুই আসামীকে ঢাকায় আনা হয়। 

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, এমপি আজীম হত্যায় এরই মধ্যে গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সাথে থেকে ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ কিলিং মিশনে অংশ নেয়। আর মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া।

হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার পাতালকালি মন্দির এলাকায় শীতাকুন্ড পাহাড়ের নিচে, পলাশ ও শিমুল রায় নামে হিন্দু সেজে তারা ২৩ দিন ধরে অবস্থান করছিলেন। এমপি আজীমকে হত্যার পর গত ২৯ মে তারা বাংলাদেশে আসে।’ 

ডিবির এই কমকর্তা দাবি করেন, মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের এমপি আজীমকে হত্যার জন্য কলকাতায় নেওয়া হয়। গ্রেফতার মোস্তাফিজ ও ফয়সাল বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল। 

হারুন অর রশিদ বলেন, ‘যে ৭ জন কিলিং মিশনে অংশ নিয়েছিলো, এরা ছিলো শিমুলের পর এই ২য় ও ৩য় ব্যক্তি।’ 

এ হত্যাকাণ্ডের মুল সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীনকে গ্রেফতার করতে আমেরিকান ইন্টেলিজেন্সকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। হারুন বলেন, ‘ভারতের সাথে আমেরিকার বন্দিবিনিময় চুক্তি থাকায় ভারতের জন্য শাহীনকে গ্রেফতার করা সহজ হবে।’ 

এর আগে, হারুন অর রশীদের নেতৃত্বে ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে ডিবির একাধিক টিম খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালায়। সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল এমপি আজীম খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান। 

এখন পর্যন্ত এমপি আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার হলেন পাঁচজন। তারা হলেন— আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান। পরে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা গ্যাস বাবু ও সাইদুল করিম মিন্টুকেও।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। কলকাতা পুলিশ জানায়, ১৩ মে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন হন এই সংসদ সদস্য। 

এ ঘটনায় আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আজীমের মরদেহ পাওয়া যায়নি। 

গ্রেপ্তার হওয়া শিমুল, সেলেস্তা ও তানভীর এরই মধ্যে এমপি আজীমকে অহরণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন। এ ঘটনায় আরেক অভিযুক্ত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহীন আমেরিকা পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

কলকাতা পুলিশ বলছে, গ্রেপ্তার জিহাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজীমের মরদেহ থেকে হাড় ও মাংস আলাদা করার কাজটি মূলত সে–ই করেছে। 

তদন্তের অংশ হিসেবে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল সম্প্রতি কলকাতায় যায়। গত ২৮ মে বিকেলে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি মাংসের টুকরা উদ্ধার করে ডিবি ও কলকাতা সিআইডির যৌথ দল। সে সময় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আজীমের দেহাবশেষ। ফরেনসিক টেস্টের মাধ্যমে পরে জানা যাবে এটি তাঁর দেহাংশ কিনা।

এদিকে, গ্রেপ্তার সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী রোববার কলকাতা থেকে কিছু হাড় উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। তবে এগুলো এমপি আজীমের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৬ জুন ২০২৪, ১৯:৪২
পরিচয় গোপন করে মন্দিরে লুকিয়ে ছিল ফয়সাল–মোস্তাফিজ
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর