ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন আজীমের মেয়ে ডরিন

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম

ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতায় যাচ্ছেন ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদ। শনিবার সকালে রাজধানীর মিন্টুরোডে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

হারুন অর রশিদ আরও বলেন, আজীম হত্যা মামলার আসামি সিয়াম ও কসাই জিসান কলকাতায় পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের সাথে নিয়ে আজীমের মরদেহ লুকানোর সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হবে। 

ডিবিপ্রধান বলেন, তদন্তের প্রয়োজনে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাদের দেশে আনা যেতে পারে। দেশে আটক ৩ আসামি এরই মধ্যে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এদিকে, আজীম হত্যা মামলার আসামি সিয়ামকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। শনিবার তাঁর ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার বারাসাতের আদালত।

সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে চারটি ধারাই জামিন অযোগ্য। সেগুলো হলো অপহরণ, হত্যা, আলামত লোপাট এবং সংঘবদ্ধ অপরাধ।

এর আগে গতকাল শুক্রবার ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যায় অভিযুক্ত মো. সিয়াম হোসেন কলকাতা সিআইডির হেফাজতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।   

টাইমলাইন: এমপি আজীম হত্যা
০৮ জুন ২০২৪, ১৮:৪০
ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন আজীমের মেয়ে ডরিন
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর