ব্যবসায়িক ক্ষোভ থেকেই এমপি আজীম হত্যা: ডিবি 

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:৩২ পিএম

ব্যবসায়িক ক্ষোভ থেকেই ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কেউ যাতে বুঝতে না পরে এ জন্যই দেশের বাহিরে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানানো হয়েছে তিন আসামির রিমান্ড আবেদনে।  

আবেদনে বলা হয়, এমপি আজীমের সঙ্গে দীর্ঘদিন ধরে হত্যার মূলপরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক আছে। ব্যবসায়িক লেনদেনসহ কিছু বিষয় নিয়ে আজিমের ওপর শাহিনের ক্ষোভ ছিল। যা তিনি (আজীম) জানতেন না। এছাড়াও শিমুল ভূঁইয়ার সঙ্গে আজীমের দীর্ঘদিনের রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্ব ছিল। তাই তারা পরিকল্পিতভাবে আজীমকে দেশের বাইরে নিয়ে হত্যার পরিকল্পনা করেন যেন কেউ বুঝতে না পারে।’

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান গ্রেপ্তার তিন আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাদের ৮ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত। 

রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক আসামি শাহীন গ্রেপ্তার আসামিদের সাথে নিয়ে গত ৩০ এপ্রিল ভারতের কলকাতার নিউটাউন এলাকায় যান। সেখানে একটি বাসা ভাড়া করে বসবাস করা শুরু করেন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে হত্যার পরিকল্পনা করতে থাকেন। পূর্বপরিকল্পনা অনুসারে সেখানে থাকা অবস্থায় আজীমকে ব্যবসায়িক বৈঠকের কথা বলে কলকাতায় যেতে বলেন শাহীন। পরিকল্পনার অংশ হিসেবে শাহীন গত ১০ মে বাংলাদেশে চলে আসে এটা আজীম জানতেন না। 

আবেদনে আরও বলা হয়, দেশে ফেরার সময় শাহীন আসামি আমানুউল্লাহকে দায়িত্ব দিয়ে আসেন কোনোভাবেই যেন ‘কামটা মিস না হয় এবং কোনো প্রমাণ না থাকে’। গত ১২ মে আজীম ভারতের কলকাতায় যান এবং তাঁর এক বন্ধুর বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালের দিকে তিনি নিউটাউনের সেই ভাড়াবাসায় যান। সেখানে পূর্বপরিকল্পনা মোতাবেক আসামি আমানউল্লাহ, তানভীর, সেলেস্তিসহ অজ্ঞাতনামা অন্যান্য পলাতক আসামিদের সহযোগিতায় আজীমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর লাশের মাংস ও হাড় আলাদা করে গুম করে ফেলা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। আসামিরা পরবর্তীতে বাংলাদেশে চলে আসেন।

গত ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি আজীম। আনোয়ারুল আজীমের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায়, আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর  স্ত্রী ফেরদৌস ইয়াসিন শেফালী ও ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কালীগঞ্জে থাকেন। তবে, বর্তমান পরিস্থিতিতে তাঁরা দুজনেই ঢাকায় অবস্থান করছেন। আজীমের বড় মেয়ে অরিনের বিয়ে হয়ে গেছে। তিনি আলাদা থাকেন।

এ ঘটনার পর বুধবার সংসদ সদস্য আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। হত্যায় জড়িত সন্দেহে ওই দিনই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৪ মে ২০২৪, ১৮:২৬
ব্যবসায়িক ক্ষোভ থেকেই এমপি আজীম হত্যা: ডিবি 
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
লোডিং...

এলাকার খবর