দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে, যা বললেন ভারতীয় বিশ্লেষক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর থেকেই বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে ভারত ফেরত দেওয়া-না দেওয়ার বিষয়টি। বাংলাদেশ-ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তির শর্তে কী আছে, তা নিয়েও আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে দিল্লি কী করতে পারে, তা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে কথা বলেছেন ভারতের ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির ‘সাউথ এশিয়ান স্টাডিজ’-এর অধ্যাপক শ্রীরাধা দত্ত। ভারতীয় এই বিশ্লেষকের মতে, দিল্লি শেখ হাসিনাকে ঢাকার কাছে ফেরত দেবে না।

‘কোনো অবস্থাতেই ভারত তাঁকে (শেখ হাসিনা) প্রত্যর্পণ করবে না। গত দেড় বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কটা সেরা অবস্থায় নেই, কিছু কিছু মুহূর্তে ভঙ্গুরও হয়ে পড়েছে’ – আল-জাজিরাতে বলেছেন শ্রীরাধা দত্ত।

তবে শেখ হাসিনা যে মৃত্যুদণ্ডই পেতে যাচ্ছেন, সেটা অনুমিত ছিল বলেই জানিয়েছেন এই বিশ্লেষক, ‘দেশটার (বাংলাদেশ) মানুষের মনোভাবের দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছিল। সবাই তাঁর জন্য কড়া শাস্তি দেখার প্রত্যাশা করছিল।’ শ্রীরাধা দত্ত এ-ও যোগ করেন যে, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা এ ব্যাপারে একমত হয়েছেন যে, ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি ব্যবস্থা মেনেই চলেছে।

‘নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর যে অপরাধ সংঘটিত হয়েছে এ নিয়ে কারওই সংশয় নেই। প্রমাণও এসেছে যে প্রধানমন্ত্রীই (শেখ হাসিনা) গুলি করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ এখন পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশিই বিশ্বাস করেন যে হাসিনা মানবতাবিরোধী অপরাধে অপরাধী’ – বলেছেন শ্রীরাধা দত্ত।

 

টাইমলাইন: ট্রাইব্যুনালের রায়
১৭ নভেম্বর ২০২৫, ২১:৫৮
দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে, যা বললেন ভারতীয় বিশ্লেষক
১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
১৭ নভেম্বর ২০২৫, ১১:১৯
১৭ নভেম্বর ২০২৫, ০৭:২১
মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর