শুল্ক-কর ফাঁকিতে জরিমানা কমাতে চায় সরকার 

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:২২ পিএম

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুল্ক-কর ফাঁকির ক্ষেত্রে বিদ্যমান জরিমানার হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে কাস্টমস আইন, ২০২৩ সর্বমহলে সমাদৃত হয়েছে। তথাপি আইনটিকে আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তর এবং ব্যবসায়ীমহল থেকে আইনটির বিভিন্ন ধারা পরিমার্জন এবং ক্ষেত্র বিশেষে নতুন ধারা সংযোজন সংক্রান্ত অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে কাস্টমস আইন, ২০২৩ এর নিম্নোক্ত পরিমার্জন ও সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, শুল্ক-কর ফাঁকির ক্ষেত্রে বিদ্যমান জরিমানার হার হ্রাস করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমান ২ হাজার টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শল্ক কর আরোপ করা হয় না। উভয় ক্ষেত্রেই এই সীমা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। প্রবাসীদের প্রেরিত উপহার সামগ্রীসহ সকল আমদানির ক্ষেত্রে আমাদানিকারকগণ এতে স্বস্তি পাবেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সময়সীমা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল/ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে।এ ছাড়া মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরের কার্যপ্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সেবা প্রদানের উদ্দেশেআইনে কতিপয় পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে।

এবারের বাজেট দেশের ৫৫তম ও অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। 

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:২২
শুল্ক-কর ফাঁকিতে জরিমানা কমাতে চায় সরকার 
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর