বাজেটে কাঠামোগত পরিবর্তন হয়নি: সিপিডি

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৩১ পিএম

এবারের বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি।

আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তিনি।

ড. ফাহমিদা খাতুন বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে এবারের বাজেট সহায়ক হয়নি। এছাড়া সম্পদ আহরণের ক্ষেত্রে উচ্চ লক্ষ্যমাত্রা দেখছি না, তবে ই-কমার্সে বিনিয়োগের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা রাখা হয়েছে যা সুফল বয়ে আনবে বলে মনে করে সিপিডি।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করণে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা বৈধ করদাতাদের নৈতিকভাবে আঘাত করবে। এছাড়াও নিম্ন ও মধ্যবিত্তদের কর বেশি দিতে হবে উচ্চবিত্তদের থেকেও।

সিপিডি নির্বাহী পরিচালক বলেন, ‘কর কাঠামোয় অঞ্চলভিত্তিক ন্যূনতম পাঁচ হাজার টাকা করে, এখানে আমরা মনে করছি একটা বৈষম্য রয়েছে। কারণ ঢাকা বা অন্য কোনো এলাকাকে এক করে দেখানো কিংবা সরকারি সেবা সবাই কিন্তু সমানভাবে নেয়না। সুতরাং এ বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি।’

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘রাজস্ব আদায়ের ক্ষেত্রে ২০৩৫ সালে ১০ দশমিক ৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটা অত্যন্ত কম। আগামী অর্থবছরে রাজস্ব জিডিপির লক্ষ্যমাত্র ৯ শতাংশ। দশ বছরে মাত্র দেড় শতাংশ বাড়বে এটা কেমন লক্ষ্যমাত্রা। এতো কম আকাঙ্ক্ষা নিয়ে আমরা কীভাবে প্রবৃদ্ধি অর্জন করব।’

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২১:৩২
বাজেটে কাঠামোগত পরিবর্তন হয়নি: সিপিডি
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর