বাজেটে থাকল না কালো টাকা সাদা করার সুযোগ 

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম

দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব কথা জানান।

এসময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান জানান, মানুষকে স্বস্তি দিতে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে শুল্ককর প্রত্যাহার করা হয়েছে। কমানো হয়েছে জমির নিবন্ধন খরচও।

আবাসন খাতকে গতিশীল করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার। নানা সমালোচনার পরেও এ সুযোগ বলবৎ রাখা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এর উৎস সম্পর্কে জানতে চাইবে সরকারের সংশ্লিষ্ট সংস্থা।

রোববার উপদেষ্টা পরিষদে চূড়ান্ত বাজেট পাস হলে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এটা পুরো প্রত্যাহার করে নিয়েছি। এখন ওই টাকাটা কি করবে না করবে সেটা একটা ব্যাপার। এই টাকাটা অবশ্য একটা ইমপ্যাক্ট হতে পারে। রিয়েল স্টেটরা বলছে, ফ্ল্যাট কম বিক্রি হতে পারে।’

আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল হলেও, এ খাতকে গতিশীল করতে কমানো হয়েছে জমির নিবন্ধন ফি। দামি এলাকার জমি নিবন্ধনের কর ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ প্রস্তাব করা হলেও, এখন তা আরও কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। যে-সব এলাকায় ৬ ও ৪ শতাংশ কর প্রস্তাব করা হয়েছিল, তা কমিয়ে অর্ধেক করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘কালো টাকা সাদা করার বিধানটা তুলে নিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল, রেজিস্ট্রেশন ফি কমানোর একটা উদ্যোগ নেওয়ার জন্য। জমির ঠিক দাম দেখালে রেজিস্ট্রেশন কর বেশি হবে, এজন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যাই।’ 

মানুষকে স্বস্তি দিতে বাজেটে শুল্ক করে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে ৫ শতাংশ শুল্ককর প্রত্যাহার করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে এনবিআর ।

আবদুর রহমান খান বলেন, ‘হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স ৫ শতাংশ ছিল। এটা গত জানুয়ারিতে সাড়ে ৭ পারসেন্ট হয়েছে, সবার জন্য। আমরা এটা পুরো জিরো করে দিয়েছি।’

এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিউটি পার্লার স্থাপনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোলার ব্যবহার জনপ্রিয় করতে ইনভার্টার আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১ শতাংশ।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
২২ জুন ২০২৫, ১৮:৩৩
বাজেটে থাকল না কালো টাকা সাদা করার সুযোগ 
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর