বাজেটে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নাহিদ ইসলাম

আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:০৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলেছি, এই বাজেটের মধ্যে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী-গরিবের আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আয় বৈষম্য কমানোর কোনো কার্যকর উদ্যোগ দেখিনি।

আজ মঙ্গলবার দুপুরে এনসিপির অস্থীয় কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক।

নাহিদ বলেন, যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার ও কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর করের যে চাপ ছিল তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল বেকার সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ থাকবে। কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। গত এক বছরে ২৬ লাখ বেকার বৃদ্ধি পেয়েছে।

ব্যাংকের ওপর সরকারের নির্ভরশীলতা অব্যাহত রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, বিনিয়োগ বাড়ানোর কোনো নীতি গ্রহণ করা হয়নি। এমন অর্থনীতির পলিসি থেকে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে তা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানোর নিন্দা জানিয়ে নাহিদ বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদের উদ্যোগে বিদেশে যায়। তাদেরকে কীভাবে সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেনিং দিয়ে আরো কর্মক্ষম করা যায় সে বিষয়ে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কিন্তু তা আমরা দেখিনি। এছাড়া, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০৩ জুন ২০২৫, ২৩:০৮
বাজেটে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নাহিদ ইসলাম
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর