প্রাথমিকে বরাদ্দ কমেছে, বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 

আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:০১ পিএম

আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৯৫ হাজার ৬৪৫ কোটি টাকা। গত বছরের চেয়ে মোট বরাদ্দ কিছুটা বাড়লেও প্রাথমিক শিক্ষায় কমেছে। সেই সঙ্গে শিক্ষা বাজেটে এবারও গবেষণায় জোর দেয়া হয়নি দাবি করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করে অন্তর্বর্তী সরকার।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। গত বছরের চেয়ে বরাদ্দ কমেছে ৩ হাজার ৪১৬ কোটি টাকা।

শিক্ষা গবেষকরা বলছেন, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। অথচ এই খাতে বরাদ্দ কমানো হচ্ছে, যা হতাশাজনক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘যে বরাদ্দটা স্পেশালি করার কথা ছিল এবং এটা কার্যকরীভাবে যাতে কাজে লাগে, এই জায়গাটা নিশ্চিত করার যে প্রক্রিয়া ছিল, এগুলো কিন্তু এখনও আমরা পারিনি।’

প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ বাড়িয়ে ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৩ হাজার ৪৫৬ কোটি টাকা বেশি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাদ্দ ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। যা আগের বছরের মূল বাজেটে ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি সরকার। অথচ সুযোগ ছিল গবেষণায় বরাদ্দ বাড়িয়ে নজির স্থাপনের। গবেষক শাহনুর হোসাইন বলেন, ‘যে কোনো দেশেরই উন্নয়ন এবং অগ্রগতির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বিপুল বরাদ্দ থাকা উচিত। বিশেষ করে আরএনডির সাথে জাতীয় উন্নয়নের একটা বিশাল সম্পর্ক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক নাজমুল আহসান বলেন, ‘শিক্ষাকে যদি আমরা বিনিয়োগ হিসেবে না দেখি, তাহলে এ জাতি কিভাবে আগাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে কাজে তৈরি করছি সেগুলোর পেছনে তো আমাদের অর্থ লাগবে। কাজেই সেখানে তো আমাদের ঘাটতি থাকবেই।’

বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২১:০১
প্রাথমিকে বরাদ্দ কমেছে, বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বিবিএসের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, শিক্ষিত বাড়লেও, কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি...
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করের বোঝা না চাপিয়ে ব্যবসার পথের বাধাগুলো দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন তারা।...
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা...
রাজস্ব আদায় বাড়তে আগামী বাজেটে ভ্যাটসহ আয়করে কোনো ছাড় দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পোল্ট্রি ও কৃষি খাতের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর