কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক, মন্তব্য বিশ্লেষকদের

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

এবারের বাজেটেও রয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। তবে সে সুযোগ অতীতের মতো ঢালাও নয়, বাড়ানো হয়েছে করের হার। শুধু আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণে এ সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

২০২৪-২৫  অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। ২০২৫-২৬ অর্থ বছর থেকে বিনা প্রশ্নে সেই সুযোগ রাখা হয়নি। তবে নির্ধারিত কর দিয়ে আবাসন খাতে এ সুযোগ রাখা হয়েছে। তবে অর্থের উৎস সম্পর্কে যেকোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে। এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেয়া হয়েছে বলে ধরে নেবে এনবিআর। এ ছাড়া একই সুবিধা পেতে ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গফুটে ৫০ থেকে ৯০০ টাকা কর নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, ‘একই যুক্তিতে মোটামুটি সুযোগটা দেওয়া হয় সেটা মনে রাখতে হবে এটা অসাংবিধানিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক।’ 

সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি। এর এক বছর পরেই আবারও কালোটাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কালো টাকা বিনিয়োগের এ সুযোগ রাখায় সৎ করদাতারা নিরুৎসাহিত হবে।

অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, ‘আবাসন খাতের কথা বলি অথবা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে কালো টাকা সাদা হবে, সেটার সাফল্যের হার যেটা দেখেছি সেটা কিন্তু উৎসাহ ব্যঞ্জক না। অথচ অন্যদিকে কালো টাকার প্রক্রিয়াগুরো বন্ধ করার প্রক্রিয়াগুলো বন্ধ করার কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় সেটাই বেশি জরুরি ছিল।’

অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে কোন ঘোষণা না দিলেও অর্থ বিলে তা উল্লেখ রয়েছে।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০৩ জুন ২০২৫, ১৮:৪৮
কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক, মন্তব্য বিশ্লেষকদের
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর