তরুণ-যুবকদের জন্য বাজেটে যা থাকছে

আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে (২০২৫-২৬) ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তরুণ উদ্যোক্তা ও যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটে যেসব সুবিধা বাড়ানো হয়েছে–সেগুলোও জানান অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে প্রদত্ত যুব ঋণের সিলিং বৃদ্ধি করে সর্বোচ্চ ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।’ 

এ ছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করেছেন বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। পাশাপাশি ২০২৮ সালের ডিসেম্বরেরন মধ্যে ৯ লাখ যুবকের জন্য প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ 

উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত জানুয়ারি থেকে দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী ২৮ হাজার ৮০০ যুবকের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’ 
 
কারিগরি প্রশিক্ষণের ব্যাপারে জোর দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা/ প্রশিক্ষণ প্রদান করে Job Placement নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়া-এর মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।’ 

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘দক্ষ মানব সম্পদ গড়ে তোলার চলমান ধারা অব্যাহত রাখার জন্য রপ্তানিমুখী এবং ক্ষুদ্র ও মধ্য­ পর্যায়ের শিল্পসমূহকে বৈশ্বিক উচ্চ ভ্যালু চেইনের সাথে সংযুক্ত করার এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে যার মাধ্যমে প্রায় ২ লাখ ২০ হাজার জনকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদান করা হবে।’ 

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ ঘোষিত এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। 

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৭:৪০
তরুণ-যুবকদের জন্য বাজেটে যা থাকছে
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (অ্যাডজোইক)। গত...
মূলত রাজস্ব আদায়ে বড় ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ করতে হয়েছে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ব্যাংক...
দেশে প্রতি বছর গড়ে ২০ লাখ মানুষ কর্মক্ষম হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ১০ থেকে ১২ লাখের। শিক্ষিত তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ ভাগই কর্মহীন থাকছে। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সূচকে অবস্থান করেও তার...
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করের বোঝা না চাপিয়ে ব্যবসার পথের বাধাগুলো দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন তারা।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর