প্রস্তাবিত বাজেট বিনিয়োগ বাড়াতে সহায়ক নয়: ফরেন চেম্বার

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:১২ পিএম

প্রস্তাবিত বাজেট দেশে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবেনা বলে মনে করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স। সংগঠনটি বলছে, সৎ ও নিয়মিত করদাতা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত করের চাপ দেওয়া হয়েছে। এতে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে।

আজ বুধবার রাজধানীর গুলশানে বাজেটের প্রতিক্রিয়ায় তারা জানায়, মূল্যস্ফীতি ও রাজস্ব আয়ের লক্ষ্যপূরণও কঠিন কবে।

চলতি অর্থবছর সংশোধিত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার কোটি টাকা। মে পর্যন্ত ১১ মাসে আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার কোটি। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে প্রায় ৫ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার।

বাড়তি রাজস্ব আদায়ে কোম্পানির সর্বনিম্ন টার্নওভার করহার দশমিক ৬ থেকে বাড়িয়ে ১ ভাগ করা হয়েছে। অনলাইন ব্যবসার কমিশনে ভ্যাট ৩ গুণ বাড়িয়ে ১৫ ভাগ করা হয়েছে। বেভারেজসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়ানোসহ নানা উদ্যোগ রয়েছে বাজেটে।
   
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্সের সভাপতি জাভেদ আখতার বলেন, ‘কেন বিদেশি নতুন কোম্পানি বিনিয়োগে আসছে না। আপনিই বলছেন, মৌলিক পরিবর্তনের কথা, আমি সেখানে অপেক্ষা করতে পারি। একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে তখন সে পরবর্তী ১৫ বছরের জন্য বিনিয়োগ করে।’

ব্যক্তি আয়করের ক্ষেত্রে মাসিক ৭০ হাজারের বেশি বেতনের কর্মীদের ওপর চাপ বেড়েছে বাজেটে। এতে উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নিট আয় কমায় বেসরকারি খাতে বিরুপ প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। 

বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, সরকার করজাল বাড়াতে গুরুত্ব না দিয়ে, নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়িয়েছে। করফাঁকি রোধে রাজস্ব প্রশাসনে অটোমেশনের তাগিদ তাদের। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘৪৫ লাখ রিটার্ন জমা দেওয়া হয়েছে, এর মধ্যে দুই-তৃতীয়াংশ জিরো ট্যাক্স দিয়েছে। ৮৫ শতাংশ মোট ট্যাক্স ঢাকা এবং চট্টগ্রাম থেকে হয়েছে। তার মানে বুঝা যাচ্ছে ট্যাক্স সংগ্রহে বড় ধরনের ফাঁক রয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ শতাংশের কম শেয়ার ছাড়া কোম্পানির করহার সাড়ে ২৭ ভাগে নিয়ে যাওয়া বৈষম্যমূলক নীতি।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০৪ জুন ২০২৫, ১৯:০৮
প্রস্তাবিত বাজেট বিনিয়োগ বাড়াতে সহায়ক নয়: ফরেন চেম্বার
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর