বেসরকারি চাকরিজীবীদের যে সুখবর দিল সরকার

আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪.৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য আজ সোমবার ঘোষিত প্রস্তাবিত বাজেটে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘করদাতার স্বেচ্ছা পরিপালন (voluntary compliance) নিশ্চিত করতে হলে কর কাঠামোকে হতে হবে ন্যায্য, স্বচ্ছ ও প্রগতিশীল (progressive)। কর পরিপালন উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

এসব পদক্ষেপের ব্যাপারে তিনি জানান, ‘সমন্বয় করার সুযোগ না থাকায় বাড়তি ন্যূনতম করের বোঝা বহন সংক্রান্ত করদাতাদের দীর্ঘ দিনের অসুবিধা দূরীকরণে ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হয়, তা পরবর্তী করবর্ষসমূহে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।’ 

এ ছাড়া কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি থেকে আয় অনধিক ৫ (পাঁচ) লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪.৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।  

এ ছাড়া নিয়োগকর্তার জন্য কর পরিপালন সহজ করার লক্ষ্যে কর্মচারীকে প্রদত্ত পারকুইজিট অনুমোদনের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ২০ লাখ টাকা করা হয়েছে। চাকুরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টেরর চিকিৎসার পাশাপাশি মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে।

এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এটিও গত বিদায়ী অর্থবছরের চেয়ে কম। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। 

এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জোগান দেবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া অন্যান্য খাত থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৫৩ শতাংশ।

বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬২ ভাগ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বা মোট ঘাটতির ৫৫ দশমিক ৩ শতাংশ। আর বিদেশি ঋণ থেকে আসবে ১ লাখ ১ হাজার কোটি টাকা বা ৪৪ দশমিক ৭ শতাংশ।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২০:৪৮
বেসরকারি চাকরিজীবীদের যে সুখবর দিল সরকার
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
মূলত রাজস্ব আদায়ে বড় ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ করতে হয়েছে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ব্যাংক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর