ব্যাংকের আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করছে সরকার

আপডেট : ০২ জুন ২০২৫, ১১:১৯ এএম

ব্যাংকের আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করছে সরকার। আগামী অর্থবছরে ব্যাংক জমায় আবগারি শুল্কমুক্ত সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হবে। এতে নতুন করে ৭৫ লাখ আমানতকারী আবগারি শুল্কমুক্ত সুবিধা পাবেন। এদিকে আগামী বাজেটে বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে বরাদ্দ থাকছে।

অর্থের নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগসহ নানা প্রয়োজনে ব্যাংকে প্রতিদিনই বাড়ে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৬ কোটির বেশি গ্রাহক রয়েছে ব্যাংকে। বর্তমানে এক লাখ পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এবার বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ছে। আগামী অর্থবছর থেকে তিন লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে না। এ ছাড়া শুল্ক স্তরও পুনর্বিন্যাস করা হতে পারে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, গ্রাহকের আস্থা সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন অবস্থায় ব্যাংকিং খাতে নানা ধরনের সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংক একীভূত করাসহ বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এ খাতে বরাদ্দ থাকছে এবারের বাজেটে।

আওয়ামী লীগ সরকার টানা সাড়ে ১৫ বছরে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোকে বাজেটের মাধ্যমে মোট ১৭ হাজার কোটি টাকা দিয়েছে। পরে বরাদ্দ দেওয়া বন্ধ করে দেয় তারা। তবে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের জন্য বাজেট বরাদ্দের বিষয়টি আবার ফিরিয়ে আনছে।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
০২ জুন ২০২৫, ১০:১৪
ব্যাংকের আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করছে সরকার
কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর