বাড়তি কর অর্থনীতির জন্য সহায়ক হবে না: আবদুল আউয়াল মিন্টু  

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪৩ পিএম

প্রস্তাবিত বাজেটে নির্ধারণ করা বাড়তি কর অর্থনীতির জন্য সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সোমবার রাতে ইনডিপেনডেন্ট টিভিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, 'আমরা চাই ব্যবসা–বাণিজ্য সহায়ক বাজেট। এই বাজেটে সবমিলিয়ে গড়ে ২৮ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে। অন্যান্য দেশে গড়ে ৭ থেকে ৮ শতাংশ কর নির্ধারণ করা হয়। বাজেটে কর বাড়ানো হয়েছে। আমাদের দেশে অধিকাংশ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। কাঁচামাল আমদানি নির্ভর শিল্পে কর বাড়ানো হলে তা অর্থনীতির জন্য সহায়ক হবে না।'  

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, 'আরেকটা  বিষয় হলো বিদ্যুত সমস্যা। যদিও বাজেটে বিদ্যুতের দাম বাড়ায়নি। এনার্জি রেগুলেটরি কমিশন তিন–চার মাস পর পর জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়াতে পারে। বাজেটে না বাড়লেও পরবর্তীতে বিদ্যুতের দাম বাড়তে পারে। বিদ্যুত সবসময় পাওয়া যাচ্ছে না। উৎপাদন বাড়ানোর জন্য; প্রতিযোগিতিামূলক উৎপাদন ও ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্য কোনো উৎসাহ এই বাজেটে আমি দেখতে পাইনি।' 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে আবদুল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, 'নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচিতসরকারই শুধু একটা দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত করতে পারে। বাজেটের একটা নির্বাচনী চরিত্র থাকে। নির্বাচনী বৈশিষ্ট থাকে। নির্বাচনের সময় যেসব দল জনগণের কাছে যায়, তারা প্রতিজ্ঞা করে– অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন করার ব্যাপারে। এই সরকার তো নির্বাচিত সরকার নয়। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফিতি কমানোর জন্য নির্বাচন দরকার।'

প্রসঙ্গত, সোমবার ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২২:৪২
বাড়তি কর অর্থনীতির জন্য সহায়ক হবে না: আবদুল আউয়াল মিন্টু  
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর