শেয়ার বাজারকে চাঙ্গা করতে প্রণোদনার প্রস্তাব আসছে বাজেটে

আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব আসতে পারে আসছে বাজেটে। করপোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করাসহ মার্চেন্ট ব্যাংকের কর কমছে আগামী অর্থবছর। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও, কোনোভাবে চাঙা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে থাকছে বেশকিছু পদক্ষেপ।

সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হচ্ছে এবারের বাজেটে।

শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ করা হতে পারে। তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ করপোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের ব্যবধান বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকার এ উদ্যোগ। 

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘যতটুকু বিবেচনা করা যায় ততটুকু বিবেচনা করে উনারা ছাড় দিয়েছেন। আমরা আশা করি ও বিশ্বাস করি এই ছাড়  শেয়ার বাজারে কিছুটা স্বস্তি ফিরে পাবে, বিনিয়োগকারীরা ফিরে আসবে।’

তবে, বর্তমানে বছরে তিন কোটি টাকার বেশি লেনদেন হয় এমন প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ৬ শতাংশ কর দিতে হয়। এটি বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাবও করা হতে পারে বাজেটে। 

এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
০১ জুন ২০২৫, ২০:৫৩
শেয়ার বাজারকে চাঙ্গা করতে প্রণোদনার প্রস্তাব আসছে বাজেটে
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর