নাজুক অর্থনীতিতে স্থিতিশীলতার বাজেট: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে এসে মানুষের জীবনযাত্রার মান সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এ ছাড়া নানা চ্যালেঞ্জের মধ্যেও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক–পুঁজিবাজারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিস্থিতি নাজুক। সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর দিচ্ছে সরকার। 

এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগের সরকারের রেখে যাওয়া জঞ্জালগুলো পরিষ্কার করতেই কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা, এটি এক বাজেটে সম্ভব নয়। চ্যালেঞ্জের মধ্যেও নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জোরদার করা হচ্ছে সরকারি ক্রয় নীতিমালায় স্বচ্ছতা।’ 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিকূল অবস্থা থেকে আমরা এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ভালো করেছি, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভালো করছে। কিন্তু মাঝখানে আমরা থমকে গিয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০৩ জুন ২০২৫, ১৭:৩২
নাজুক অর্থনীতিতে স্থিতিশীলতার বাজেট: অর্থ উপদেষ্টা
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর