বাজেট ব্যবসা বান্ধব হয়নি: ঢাকা চেম্বার

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪২ পিএম

বাজেটকে ব্যবসা বান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অব কমার্স। আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে ডিসিআই অডিটোরিয়ামে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। 

তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ঘাটতি বাজেট মেটাতে গত বছরের চাইতে বেশি মাত্রায় ব্যাংক নির্ভরতা নেতিবাচক। ব্যক্তি করদাতার মোট প্রাপ্তির ওপর টার্নওভার কর বাড়িয়ে ১ শতাংশ করায় তা স্থানীয় বিনিয়োগ কমাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। 

টেলিযোগাযোগ খাতে ইন্টারনেটের দাম কমালেও দেশিয় মোবাইল উৎপাদনে ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে ক্ষতির সম্মুখীন হতে পারে দেশিয় উৎপাদকরা। এ ধরণের সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলে অ্যাখ্যা দেন ডিসিসিআই চেয়ারম্যান তাসকিন আহমেদ। 

এদিকে কৃষি উতপাদনকে উৎসাহিত করতে করমুক্ত আয়ের সীমা ও জরিমানা কমানোকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অ্যাখ্যায়িত করেছে ডিসিসিআই। 

তবে, বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয়, সহজে ব্যবসা পরিচালনা ব্যবস্থাসহ ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাচ্ছে, সেটা স্থানীয় হোক আর বিদেশি বিনিয়োগই হোক। অর্থনীতির গতি বাড়ানোর জন্য বেসরকারি খাতের গতি বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে আমরা বারবার শুনে আসছি যে, তারা গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না। উল্টো ওই ব্যবসায় কিছু কিছু ক্ষেত্রে শুল্ককর ও ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে।’  

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। যেখানে আগামী অর্থবছরে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ২২:৪২
বাজেট ব্যবসা বান্ধব হয়নি: ঢাকা চেম্বার
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর