বাজেটে শেয়ারবাজারকে চাঙা করতে আসতে পারে প্রণোদনা প্রস্তাব

আপডেট : ০২ জুন ২০২৫, ১১:১৭ এএম

শেয়ারবাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব আসতে পারে আসছে বাজেটে। করপোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করাসহ মার্চেন্ট ব্যাংকের কর কমছে আগামী অর্থবছর। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবে চাঙা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ারবাজারে প্রাণ ফেরাতে থাকছে বেশকিছু পদক্ষেপ।

সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করা, মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হচ্ছে এবারের বাজেটে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে করপোরেট কর সাড়ে ২৭ শতাংশ করা হতে পারে। তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ করপোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের ব্যবধান বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। মূলত শেয়ারবাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকার এ উদ্যোগ।

তবে বর্তমানে বছরে তিন কোটি টাকার বেশি লেনদেন হয় এমন প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ৬ শতাংশ কর দিতে হয়। এটি বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাবও করা হতে পারে বাজেটে।

এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ারবাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৯:১৪
০২ জুন ২০২৫, ১৫:৪১
০২ জুন ২০২৫, ১৫:৩৩
০২ জুন ২০২৫, ০৯:৫০
বাজেটে শেয়ারবাজারকে চাঙা করতে আসতে পারে প্রণোদনা প্রস্তাব
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর