এমপি আজীম হত্যা: যা বলছে বিএনপি 

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:২২ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক নয়, তাঁদের (আওয়ামী লীগ) তথাকথিত সংসদ সদস্য, বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন। তাঁর কোনো খবর তাঁরা দিতে পারলেন না। না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাঁদের ভারত। তো আমরা কি মনে করব? এদের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। টাকার পাহাড় তৈরি করা। বিদেশে টাকা পাচার করা। ওই জাতীয় কোনো ঘটনা কিনা আমরা জানি না।’ 

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজীম। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, তিনি দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কোলকাতা পুলিশ বুধবার জানায় আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজীমকে হত্যা করা হয়েছে। 

আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।  

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে থাকবে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ। 

এ সময় ফখরুল আরও অভিযোগ করে, লুটপাট দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে গোটা দেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। 

বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলেই এমন নিষেধাজ্ঞা এসেছে বলে দাবি তাঁর। 

টাইমলাইন: এমপি আজীম হত্যা
দলীয় লোক দিয়ে দুদক গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর