এমপি আজীমের মরদেহের কোনো অংশ কি মিলবে, যা বলছে ডিবি

আপডেট : ২৭ মে ২০২৪, ১০:০৭ পিএম

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডাংশ অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ। সোমবার কলকাতায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে সহায়তা করছে পশ্চিমবঙ্গ সিআইডি ও পুলিশ।

এর আগে সাঞ্জিবা গার্ডেন পরিদর্শন করে বাংলাদেশের ৪ সদস্যের গোয়েন্দা দল। এই ফ্ল্যাটেই আজিমকে হত্যা করা হয়। এছাড়া যেখানে ‘কসাই’ জিহাদ আজিমের দেহের খণ্ডাংশ ফেলার দাবি করেছে, সেই বাগজোলা খালের সম্ভাব্য জায়গাগুলো ঘুরে দেখেছে গোয়েন্দা দলটি। 

এর আগে রোববার হত্যার ঘটনায় অভিযুক্ত জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন হারুন-অর রশিদ। এমপি আজিমকে হত্যার পর তার মরদেহ গুমের জন্য দুভাগে বিভক্ত করে দুই জায়গায় নিয়ে যান জিহাদ ও ফয়সাল। এর আগে আজিম হত্যাকাণ্ডের তদন্ত করতে রোববার সকালে কলকাতা পৌঁছায় বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার মুল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন–অর রশীদ। 

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। ১৩ তারিখ নিউটাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। দুদিন নিখোঁজ থাকার পর তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম।

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৭ মে ২০২৪, ২২:০৭
এমপি আজীমের মরদেহের কোনো অংশ কি মিলবে, যা বলছে ডিবি
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর