এমপি আনোয়ারুল আজীমের মরদেহ পাওয়া গেল কলকাতায়

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:৪৬ পিএম

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভিনাইন বাংলা এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ‘ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের ৩ বারের সাংসদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাঁকে খুন করল তার তদন্তে নেমেছে পুলিশ।’

এদিকে, টিভিনাইন বাংলার প্রতিবেদনে বলা হয়, ‘নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বাংলাদেশের সাংসদের মরদেহ। ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত পাঁচ দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না।’

গত ১৮ মে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এমপির ঘনিষ্ট দাবি করা গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি।

জানা গেছে, কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার কোনো হোটেলে ওঠেননি। তিনি বরানগর থানা এলাকার মন্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতেই ওঠেন। গেদে সীমান্ত হয়ে গত ১২ মে সন্ধ্যা ৭টা নাগাদ ওই বাড়িতে পৌঁছান তিনি। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বরানগর বিধানপার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাঁকে গাড়িতেও উঠতে দেখা গেছে। তবে নিউটাউন সঞ্জীবা গার্ডেনে কবে বা কীভাবে এলেন তা জানা যায়নি।

আজিমের পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ তিনি।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর