এমপি আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:২৬ পিএম

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম যুবের ওরফে সিয়াম। 

দেশটির পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া সিয়াম নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।

পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে, প্রবাসী বাংলাদেশী সিয়াম যুক্তরাষ্ট্রের নাগরিক। ঘটনার দিন ১৩ মে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে তিনি উপস্থিত ছিলেন।

সিয়াম এমপি আজীমকে হত্যার পুরো ঘটনার মাস্টারমাইন্ডও বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, এমপি আজীমকে হত্যার জন্য গত ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে যারা কলকাতায় গিয়েছিলেন তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সিয়াম।

এদিকে আজীমের মরদেহ গুমে ব্যবহৃত আরও একটি গাড়ি জব্দ করেছে পশ্চিমবঙ্গ সিআইডি।

এই ঘটনায় বাংলাদেশে আমানুল্লাহ ফয়সাল, সাজিদ ও মোস্তফা ফকির নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আনোয়ারুল আজীমের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায়, আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর বুধবার সংসদ সদস্য আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

আরও পড়ুন:

­­­                                                                                                                                                       

টাইমলাইন: এমপি আজীম হত্যা
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর