সেপটিক ট্যাংকে মাংসপিণ্ডের সঙ্গে মিলল হাড় ও চুল

আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:৩১ এএম

কলকাতার নিউটাউনের সঞ্জীব গার্ডেনের ৫৬ নম্বর ভবনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস ও চুলের কিছু অংশ উদ্ধার করেছে ভারতের সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ। যেগুলো ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করছে পুলিশ। যা নিশ্চিত হওয়া যাবে ডিএনএ পরীক্ষার পরই। 

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের মতো বস্তুর ওজন প্রায় ৪ কেজি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুইপার সিদ্ধেশ্বর মণ্ডল জানান, একটি কাঁচের জারের মধ্যে ওইসব বস্তু রাখা ছিল।  কলকাতায় আটক জিহাদ হাওলাদার সেগুলো ওয়াশরুমের কমোডে ফেলে দেয় বলে আগেই দাবি করেছিল ভারতের সিআইডি। এর আগে, মঙ্গলবার সকালে সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাংকে অভিযান চালানোর কথা জানান ডিবিপ্রধান হারুন অর রশিদ। 

এদিকে পশ্চিমবঙ্গ সিআইডির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাংসপিণ্ডের সঙ্গে কিছু চুল, চামড়া এবং হাড়ও মিলেছে। এগুলো মানুষের শরীরের মাংস-হাড়-চুল কি না বা আজীমেরই দেহের অংশ কি না, তা নিশ্চিত করা যাবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই। ওইসব মাংস, হাড় ইত্যাদি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, জিহাদকে জিজ্ঞাসাবাদে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সেগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে আমাদের কাছে মনে হয়েছিল সঞ্জীব গার্ডেনের ৫৬ নম্বর ভবনের সেপটিক ট্যাংকে তল্লশি চালালে দেহের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে অনুযায়ী সকাল থেকেই সিআইডিদের ওই ভবনের সেপটিক ট্যাংকে তল্লশি চালানো হয়।

ডিবি হারুন অর রশিদ আরো বলেন, ‘এমপি আজীম হত্যার রহস্য উদঘাটনে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যেই সেপটিক ট্যাংকে তল্লশি চালাতে বলেছিলাম। সে অনুযায়ী তল্লাশী চালানো হয়। তবে এখনিই সফল হয়েছি বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া বস্তুগুলো ফরেনসিক ও ডিএনএ টেস্টে পাঠানো হবে। এর রিপোর্ট আসলে বলে যাবে সেগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ কিনা।’

কসাই জিহাদের আগের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনোয়ারুল আজিমের মরদেহ টুকরো করে কমোডে ফেলে ফ্লাশ করে দেওয়া হয়। পরে তা সেপটিক ট্যাংকে গিয়ে জমা হয়।

 ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে ভারতে যান চিকিৎসার কথা বলে। ১৩ মে থেকেই তিনি নিখোঁজ। এরপর ২২ মে খবর আসে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। 

ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। যৌথ অভিযানে নামে দুই দেশের পুলিশ। অবশেষে নিখোঁজের ১৫ দিন পর ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হলো কিছু মাংস।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
২৮ মে ২০২৪, ২৩:০৮
সেপটিক ট্যাংকে মাংসপিণ্ডের সঙ্গে মিলল হাড় ও চুল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর