বাঁচানো গেল না সপ্তম শ্রেণির মাহতাবকে

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব ভূঁইয়াকে (১৪) শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে মারা যায় সে।

মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়নের বাসিন্দা মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র সন্তান ছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ ছিল। বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। নিবিড় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

ডা. শাওন আরও বলেন, বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আমাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। এরমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১২ জন এবং ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুজন শিক্ষিকা ছিলেন। এখন পর্যন্ত আমাদের বার্ন ইনস্টিটিউটে মোট ৪৫ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জন শিক্ষার্থী নিবিড় পরিচর্যা কেন্দ্রে আশঙ্কারজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয় গত সোমবার দুপুরে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী এ ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতেরা।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১৫:০০
বাঁচানো গেল না সপ্তম শ্রেণির মাহতাবকে
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর