মাইলস্টোন ট্র্যাজেডি: ৬ জন এখনও জীবন শঙ্কায়

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয় জন জীবন শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 

আজ রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘চিকিৎসাধীন রোগীদের মধ্যে জীবন সংকটে থাকা ছয় জনের মধ্যে তিন জনের অবস্থা অনেকটা উন্নতির দিকে। আর বাকি তিনজনের অবস্থা অনেকটা অপরিবর্তিত। সিরিয়াস কন্ডিশনে আছে ১৩ জন, তবে তারা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসবে।’

বার্ন ইনস্টিটিউটের পরিচালক আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে এবং গত দুই দিনে ১৩ জনকে কেবিনে শিফট করা হয়েছে।  তারা দুদিনের মধ্যে বাসায় ফিরবে বলে আশা করা যায়। জাতীয় বার্নে এখন পর্যন্ত ৪২ জন চিকিৎসাধীন, ১৩ জনের মৃত্যু হয়েছে।’

এসময় তিনি আরও জানান, রক্তের কোনো প্রয়োজন নেই, স্কিন আছে। টাকা পয়সার প্রয়োজন নেই, সবকিছু সরকার থেকে দেওয়া হচ্ছে। দিনে দুইবার মাল্টি ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের মাধ্যমে বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদেশি চিকিৎসক প্রতিনিধির বিষয়ে তিনি বলেন, ‘কোনো দেশের চিকিৎসককে আলাদা করা হচ্ছে না, কারণ চিকিৎসদের কোনো বর্ডার নেই। সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সাথে বৈঠক হচ্ছে, তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ভারত, চীনের চিকিৎসক দলও সহযোগিতা করছেন। ডাক্তারদের জন্য বর্ডার নেই, তাদের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করা হচ্ছে।’ 

এসময় তিনি আরও জানান, ভারতের প্রতিনিধিরা এসেছেন, তবে চীনের ৫ সদস্যের প্রতিনিধি দল এখনো হাসপাতালে আসেননি, তাদের সাথে ভিডিও কলে কথা হয়েছে। 

অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য উপদেষ্টা এসে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন। বিদেশি চিকিৎসকদের পরামর্শগুলো অনুসরণ করার পরামর্শও দিয়েছেন।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ২০:৫৯
মাইলস্টোন ট্র্যাজেডি: ৬ জন এখনও জীবন শঙ্কায়
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর