মাইলস্টোন ট্র্যাজেডি: চারদিন মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে মাহিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া (১৫)।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘মাহিয়ার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বিকেলের দিকে সে মারা যায়।’

‘শিক্ষার নামে তারা ব্যবসা খুলে বসছে’

মাহিয়ার মা আফরোজা বেগম জানান, আমার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত। তারা তিন বোন ছিল, মাহিয়া ছিল মেজ। পাঁচ বছর আগে তাঁর বাবা মারা যায়। বর্তমানে তারা উত্তরা ১৮ নম্বর সেক্টরে নিজেদের ফ্ল্যাটে থাকত।

মাহিয়ার মা অভিযোগ করে বলেন, ‘আমার বাচ্চা সকাল সাতটায় বাসা থেকে বের হয়, সকাল আটটা থেকে ক্লাস শুরু হয়। দুপুর একটাই তাদের ক্লাস শেষ হয়। এই মাইলস্টোন কর্তৃপক্ষ জোর করে বাচ্চাদেরকে আটকে রাখে কোচিং করার জন্য। তারা বাচ্চাদেরকে খাঁচায় করে আটকে রাখে। বাধ্য করা হয় কোচিং করার জন্য। যদি একটায় তারা বের হতে পারত, তাহলে হয়তো তারা বেঁচে যেত। এমন ভাবে তারা ক্লাসরুমকে খাঁচার মতো তৈরি করে রেখেছে চাইলেও বের হতে পারে না বাচ্চারা। তারা যদি খাঁচার মত করে আটকে না রাখত, ঘটনার পরেও অনেক শিশু বাচ্চারা বের হতে পারত। আমার বাচ্চা তো চলে গেল, এই দায়-দায়িত্ব এখন কে নেবে।’

এর আগে প্রেস উইংয়ের দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৪৩ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে মৃত্যু হয়েছে ১১ জনের এবং ভর্তি আছেন ১৫ জন। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সব মিলিয়ে ঢাকার ৬টি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ঘটনায় দগ্ধ ৫৫ জন। 

তবে, মাহিয়ার মৃত্যুতে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন ১ জন।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১৮:৪০
মাইলস্টোন ট্র্যাজেডি: চারদিন মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে মাহিয়া
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর