মাইলস্টোন ট্র্যাজেডি: ফরিদপুরে শিশু রাইসার দাফন সম্পন্ন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:৩৮ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ৮০ শতাংশ দগ্ধ হয়ে মারা যাওয়া শিশু রাইসা মনির (৯) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের বাজড়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানা গোরস্থানে তাকে দাফন করা হয়।

এরআগে, বাজড়া দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, স্থানীয় সেনাক্যাম্পের সদস্যরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার সকালে রাইসার মরদেহ বাজড়া গ্রামে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি মরদেহের মুখমণ্ডলের অংশবিশেষ দেখে শিশুটিকে রাইসা বলে দাবি করেন বাবা শাহাবুল শেখ। পরে ডিএনএ প্রতিবেদনে রাইসার মরদেহ শনাক্ত হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

একটি গার্মেন্টস এক্সেসরিস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহাবুল শেখ পরিবার নিয়ে উত্তরা নয়ানগরে থাকতেন। তিন ভাই-বোনের রাইসা মেজো। রাইসার বড় বোন সিনথিয়া (১৪) একই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ছোটভাই রাফসান (৪)।

ইউএনও রাসেল ইকবাল জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাইসার এই মৃত্যু সইবার না। আল্লাহ যেন তার মা-বাবাকে ধৈর্য ধরার তৌফিক দেন। উপজেলা প্রশাসন রাইসার পরিবারের পাশে আছে। আমরা সবাই তার জন্য দোয়া করব।’

মাইলস্টোন ট্র্যাজেডি: ফরিদপুরে শিশু রাইসার দাফন সম্পন্ন

মাসুদুর রহমান, ফরিদপুর

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৫ জুলাই ২০২৫, ১২:৩৮
মাইলস্টোন ট্র্যাজেডি: ফরিদপুরে শিশু রাইসার দাফন সম্পন্ন
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর