বিধ্বস্ত উড়োজাহাজে কোনো ত্রুটি ছিল কি না তা স্পষ্ট করার দাবি বিএনপির 

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধ বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ঘটনায় হতাহতদের জন্য মিলাদ ও দোয়া মহফিল শেষে একথা বলেন তিনি। আর দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

এসময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কীভাবে প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এই বিএনপি নেতা বলেন, ‘এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন, যারা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা বোঝার ব্যাপার আছে। এই বিষয়গুলো, এখানে কোনো ব্যক্তিগত বা সমষ্টিগত না।’

মেডিকেল টিমের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল। রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

রিজভী বলেন, ‘বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটির আসল সত্য খুঁজে বের করা।’

তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে যুবদল-ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় যুবদল নেতারা।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ২২:২৪
বিধ্বস্ত উড়োজাহাজে কোনো ত্রুটি ছিল কি না তা স্পষ্ট করার দাবি বিএনপির 
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর