প্রায় আট ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা 

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় উড়োজাহাজ বিধ্বস্তের স্থান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীরা তাদের দুয়ো ধ্বনি দেন।

এক পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। এরপর থেকে সেখানেই অবরুদ্ধ ছিলেন তারা।

এসময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

পরে দুই দফা তাদের সেখান থেকে বের করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। এতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানোর হচ্ছে না। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের দুর্ব্যবহার ও ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তারা।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৯:৪৯
প্রায় আট ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা 
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনার সময় দরজা ভেঙে বেরা করা হয় যাত্রীদের।
জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো তা কল্পনা করতে বললেন ওই সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
তিন উপদেষ্টার লাল গালিচা খ্যাত বাউনিয়া খাল এখনও দখল এবং দুষণমুক্ত হয়নি। অথচ গেল এক বছরে তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ খরচ করেছেন ছয় কোটি টাকার বেশি। আট কিলোমিটার খালের পরিষ্কার হয়েছে আড়াই...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর