উড়োজাহাজ বিধ্বস্ত: যেভাবে প্রাণে বাঁচলেন বাবা-মেয়ে 

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম

উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ক্লাস ফোরের শিক্ষার্থী সামিহা আক্তার সারা ও তার বাবা। প্রতিদিন মেয়েকে ক্লাসের সামনে নিতে গেলেও সেদিন মেয়েকে গেটের কাছে আসতে বলায় ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যান বলে জানান সাইফুর রহমান। রয়টার্সকে জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিহা আক্তার সারা। গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোনের ক্যাম্পাসে যে ভবনটিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, সেখানেই ছিল সারার ক্লাস। কিন্তু সৌভাগ্যক্রমে কিছুক্ষণ আগেই ক্লাস থেকে বেরিয়ে স্কুল গেটে যায় সে।

ক্লাস ফোরের শিক্ষার্থী সামিহা আক্তার সারা বলেন, ‘আমি যখন গেটের কাছে পৌঁছাই তখন বিকট শব্দ শুনি আমার ক্লাসরুমের কাছে। । আমার অনেক বন্ধু তখন ক্লাসের ভেতরে ছিল। আবার অনেকে বের হয়ে গিয়েছিল আগেই।’

স্কুলে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার বিকট শব্দ শুনে সারার বাবা সাইফুর রহমান দেখেন কালো ধোয়ার কুণ্ডলী।

ভয়াবহ সে দিনের কথা তুলে ধরে সাইফুর রহমান বলেন, ‘আমি সবসময় ওর ক্লাসের কাছে গেলেও, সেদিন রাস্তা খারাপ থাকায় ওকে গেটের কাছে আসতে বলি। ওকে যখনই গেটের কাছে দেখলাম একটা বিস্ফোরণের শব্দ পেলাম। দেখি কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। তখন খেয়াল করে দেখি আমার মেয়ে যেখানে ক্লাস করে সেখানেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে। আমি স্তম্ভিত হয়ে মেয়েকে নিয়ে দৌড় দেই।’

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গে স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে তখন বহু শিক্ষার্থী নিজ নিজ ক্লাসে ছিল। নিহত অন্তত ৩২ জন, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত দেড় শতাধিক। হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে অনেক শিশু।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১৭:৪৪
উড়োজাহাজ বিধ্বস্ত: যেভাবে প্রাণে বাঁচলেন বাবা-মেয়ে 
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর