বিমান বিধ্বস্তে আহত ১৩ জন হাসপাতাল ছেড়েছে: প্রেস উইং

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত চিকিৎসাধীন ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং নতুন করে একজন ভর্তি হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, সর্বশেষ সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং নতুন করে একজন ভর্তি হয়েছে।

প্রেস উইংয়ের দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে মৃত্যু হয়েছে ৯ জনের এবং ভর্তি আছেন ১৫ জন। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সব মিলিয়ে ঢাকার ৯টি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ঘটনায় দগ্ধ ৫৭ জন। 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে ভর্তি আছেন ২১ জন। সব মিলিয়ে ঢাকার ৫টি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮ জন। 

এদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান আজ সকালে জানান, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকি সবাই শিক্ষার্থী।

উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। 

আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর (ক্রিটিকাল), সিভিআর ক্যাটাগরিতে রয়েছেন ১৩ জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন ২৩ জন আহত। ইন্টারমিডিয়েট পর্যায়ের রোগীদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয় গত সোমবার দুপুরে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। ৩২ জনের প্রাণহানি হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতেরা।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ২১:২৩
বিমান বিধ্বস্তে আহত ১৩ জন হাসপাতাল ছেড়েছে: প্রেস উইং
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর