জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা সংকটাপন্ন, ভর্তি ৪৪

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা গুরুতর (ক্রিটিকাল) বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

আজ বুধবার বিকেলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর (ক্রিটিকাল), সিভিআর ক্যাটাগরিতে রয়েছেন ১৩ জন এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন ২৩ জন আহত। ইন্টারমিডিয়েট পর্যায়ের রোগীদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।’

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে আহতদের নতুন করে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতি ১২ ঘণ্টা পরপর সিনিয়র চিকিৎসকদের নিয়ে বৈঠক হবে, যাতে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যায়।’

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের বিষয়ে ডা. নাসির উদ্দিন আরও জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে সরাসরি চিকিৎসায় অংশ নেবেন। তারা আমাদের চিকিৎসা পদ্ধতির সাথে একমত, তবে কিছু ক্ষেত্রে পরামর্শ দেবেন। তাদের এখানে অবস্থানের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ কয়েকটি দেশ আহতদের চিকিৎসায় সহায়তা দিতে চাচ্ছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সহযোগিতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ কাজ করছে।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১৭:৪১
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা সংকটাপন্ন, ভর্তি ৪৪
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর