মাইলস্টোন ট্রাজেডি: হাসপাতাল থেকে সর্বশেষ আহত শিক্ষার্থী পেল ছাড়পত্র

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সর্বশেষ আহত শিক্ষার্থী আব্দুর রহিম ১৮৩ দিনের (প্রায় ৬ মাস) চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরেছে।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সর্বশেষ আহত শিক্ষার্থী আব্দুর রহিম ১৮৩ দিনের (প্রায় ৬ মাস) চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরেছে।

বুধবার দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বয়স আনুমানিক ১১ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার শেষ আহত রোগীর ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীর শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. শাওন আরও জানান, রহিমের ছাড়পত্রের মধ্যদিয়ে ওই দুর্ঘটনায় আহত মোট ৩৬ জন রোগীর সবাই চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে।

২০২৫ সালের ২১ জুলাই দুপুর ১টার দিকে উড্ডয়নের কয়েক মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা ভবনে বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৫ জন নিহত হন।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২১ জানুয়ারি ২০২৬, ১৪:৪২
মাইলস্টোন ট্রাজেডি: হাসপাতাল থেকে সর্বশেষ আহত শিক্ষার্থী পেল ছাড়পত্র
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর