প্রশিক্ষণ বিমান চালানোর স্থান নিয়ে পুনর্বিবেচনার আহ্বান নৌ উপদেষ্টার

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানোর স্থান নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার বিষয়টি এখন আরও গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, তা এখন পুনর্বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিমান প্রশিক্ষণ সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এখন আরও গভীরভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।’

বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘সাধারণত এমন দুর্ঘটনার পেছনে পাইলটের ভুল (Pilot Error) কিংবা কারিগরি ত্রুটি অন্যতম কারণ হিসেবে কাজ করে। যদিও ট্রেনিং জেটগুলো অনেক পুরোনো, তবে সেগুলোর যন্ত্রপাতি ও কম্পোনেন্ট নিয়মিত আপডেট করা হয়।’

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় দুর্ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, নাকি পাইলটের ভুল ছিল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ব্ল্যাকবক্স বিশ্লেষণের ফলাফলের অপেক্ষা করতে হবে।’

দগ্ধদের চিকিৎসা বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের শরীরে গুরুতর দগদগে পোড়া ক্ষত রয়েছে। চিকিৎসকেরা দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা করছেন। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসছে। প্রয়োজনে রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠানো হতে পারে।’

সরকারি সহযোগিতা প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘আহতদের চিকিৎসায় সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। যাদের বিদেশে পাঠানোর প্রয়োজন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে।’

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৭:১৭
প্রশিক্ষণ বিমান চালানোর স্থান নিয়ে পুনর্বিবেচনার আহ্বান নৌ উপদেষ্টার
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর