শিক্ষিকা মেহেরিন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহেরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মরহুমার সমাধিস্থলে গিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রশাসক ও জেলা পুলিশ সুপার শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিখ হোসেন খান,
জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন; জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেহেরিন চৌধুরীর পরিবারের সদস্যরা। 

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরী। ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। সাহসিকতা, মমতা আর দায়িত্ববোধের এক অনন্য প্রতীক শিক্ষিকা মেহেরিন চৌধুরী, যার আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১৩:৪০
শিক্ষিকা মেহেরিন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর