বড় বোনের পর প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৮:১২ এএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু বড় বোন নাজিয়ার মৃত্যুর পর তার ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নাফি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে সোমবার রাত ৩টার দিকে মারা যায় নাফির বড় বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিয়া। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। নাজিয়া ও নাফি বাবা-মায়ের সঙ্গে উত্তরার কামারপাড়া এলাকায় বসবাস করত। দুজনেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু নাফি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে তার বোনও মারা যায়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেও মারা গেছে এক শিক্ষার্থী।

এর আগে সোমবার দিবাগত রাতে মারা যান মাইলস্টোনের শিক্ষিকা মাসুকা, যিনি গুরুতর দগ্ধ ছিলেন। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় ৯ বছরের আরেক শিশু শিক্ষার্থী বাপ্পি, যার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মঙ্গলবার মধ্যরাতে আরও চার শিক্ষার্থী মারা যান। তারা হলেন- এরিকসন (দগ্ধ ১০০%), আরিয়ান (৮৫%), নাজিয়া (৯০%) এবং সায়ান ইউসুফ (৯৫%)।

এছাড়া প্রথমদিকে আহত হয়ে মারা যান অষ্টম শ্রেণির তানভীর আহমেদ, সপ্তম শ্রেণির আফনান ফাইয়াজ, প্রাইমারি সেকশনের প্রধান কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সামিন।

এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমাগত। হাসপাতালে ভর্তি অনেকেই এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দগ্ধদের সিংহভাগই শিশু শিক্ষার্থী হওয়ায় পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ০৮:১২
বড় বোনের পর প্রাণ গেল ছোট ভাইয়ের
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর