মাইলস্টোন শিক্ষার্থীদের আতঙ্ক এখনও কাটেনি

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আতঙ্ক এখনও কাটেনি। তারা বলছেন, কেউই ক্লাসে ফেরার মতো অবস্থায় নেই। এ পরিস্থিতিতে কবে ক্লাস শুরু হবে, সিদ্ধান্ত নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো শিক্ষার্থী নিখোঁজের খবর নেই। কারও কাছে তথ্য থাকলে হেল্প ডেস্কে জানানোর অনুরোধ করা হয়েছে।

সোমবার বিমান দুর্ঘটনার পর থেকেই বন্ধ মাইলস্টোন স্কুল। বুধবার কাউকে ক্যাম্পাসে ঢুকতেও দেওয়া হয়নি। তারপরও ভিড় করেছেন অনেকে। এসেছিলেন শিক্ষার্থীদের অনেকেই। তারা বলছেন, ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। শিশুদের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

একজন শিক্ষার্থী বলেন, ‘আধা পোড়া অবস্থায় দেখেছি। এমনকি ৮০–৯০ ভাগ পোড়া অবস্থাতেও দেখেছি। এই অবস্থায় কার মেন্টালিটি থাকে ক্লাস করার? স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা ভয় তো থাকবেই। সেটা চিন্তা করতে গেলে তারা তো একটা ট্রমার মধ্যে থাকবে।’

একজন অভিভাবক বলেন, ‘বাচ্চারা তো আতঙ্কিত হয়ে গেছে। যে সাউন্ড হয়েছে, আগুন দেখেছে। সে বারবার ওই কথাই বলছে। কিছু হাতকাটা, কিছু পা কাটা, কিছু মাথা নেই। এটা দেখে সে মানতেই পারছে না। আমরা সবাই ট্রমায় আছি। বাচ্চারা কীভাবে এখানে এসে ক্লাস করবে? কীভাবে লেখাপড়ায় মন দেবে? খুবই চিন্তায় আছি।’

হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা খুঁজতে ৭ সদস্যের কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক রাসেল তালুকদার বলেন, ‘আপনারা কাইন্ডলি মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, কোনো প্যারেন্টস কোনো বাচ্চা যদি মিসিং থাকে অনতিবিলম্বে যোগাযোগ করুন।’

রোববার অভিভাবকদের সঙ্গে বৈঠক করবে স্কুল কর্তৃপক্ষ, সেখানেই হবে ক্লাস শুরুর সিদ্ধান্ত। 

গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ডে কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১৭:২৫
মাইলস্টোন শিক্ষার্থীদের আতঙ্ক এখনও কাটেনি
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর