মাইলস্টোনে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

আগামী রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এ দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সিএমএইচে মৃত্যু হয়েছে ৯ জনের এবং ভর্তি আছেন ১৫ জন। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সব মিলিয়ে ঢাকার ৯টি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ঘটনায় দগ্ধ ৫৭ জন। 

তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বুধবার সকালে জানান, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। 

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৪ জুলাই ২০২৫, ১০:২০
মাইলস্টোনে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু
সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর