উড়োজাহাজ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায় 

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় সহযোগিতা করতে ভারতীয় বিশেষজ্ঞদের একটি দল ঢাকায় পৌঁছেছে। বুধবার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, এই দলে দগ্ধদের চিকিৎসায় দিল্লির দুই শীর্ষ হাসপাতাল রাম মনোহর লোহিয়া ও সাফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আছেন। 

সোমবারের দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, যে কোনো প্রয়োজনে ভারত সাহায্য করতে প্রস্তুত।

একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডলে করা এক পোস্টে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং সহায়তার কথা জানান। 

এর আগে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসে। দলটির নেতৃত্ব দিচ্ছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের বেশিরভাগই ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ২২:১৩
উড়োজাহাজ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায় 
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন করা...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর