চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম

সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে, ঢাকা সেনানিবাসে। এতে তাঁর সহকর্মী ছাড়াও যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। সোমবার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান।

প্রশিক্ষণের চূড়ান্ত ধাপে একা যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় তার এফ সেভেন বিজিআই ফাইটার জেটটি।  

মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তিনবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা।

জানাজায় অংশ নিয়ে তৌকিরের মামা সবার কাছে দোয়া চান। 

এদিকে, বিমানবাহিনী প্রধান বলেন, খোলা জায়গায় ল্যান্ডিংয়ের নিরন্তর চেষ্টার পরেও ব্যর্থ হন পাইলট তৌকির।
  
বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার অনুরোধ। ইঞ্জিনের বিষয়ে আমরা বেশি সতর্ক থাকি। কারণ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন। আমরা ইঞ্জিন নিয়ে কখনও কম্প্রোমাইজ করি না। প্রযুক্তিগত পুরোনো, কিন্তু এই প্লেনে যত ঘণ্টা থাকার কথা তার এক ঘণ্টাও বেশি উড্ডয়ন করি না। উন্নত বিশ্বেও দেখবেন, বড় বড় যেসব যুদ্ধ বিমান আছে, ওগুলোও দুর্ঘটনায় পতিত হয়।’ 

অন্যদিকে, সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পাইলট তৌকিরকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও তারা ব্যর্থ্য হয়েছে। 

ঢাকা সিএমএইচের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল এস.এম সোলায়মান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করে দেখে যায়, তাঁর ‘সাইন অব লাইফ নেই’। আমরা হাসপাতালে যখন কোনো রোগীর ‘সাইন অব লাইফ’ না পায় তারপরও মিত্যুর ঘোষণা জন্য একটু সময় নেই। ৩০ মিনিটের মতো সময় নিতে হয়।’

নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। রাজশাহীতে তৌকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৯:৫৩
চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর