স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা 

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম

সরাসরি স্কুল ভবন কিংবা তার আশপাশে উড়োজাহাজ দুর্ঘটনা বিশ্বে বিরল। তবে যে কয়েকটি ঘটেছে, তাতেও প্রাণহানি কম নয়। এসব দুর্ঘটনার প্রায় অর্ধেক ক্ষেত্রেই সামরিক বিমান বিধ্বস্ত হয়।

জাপান- ১৯৫৯

১৯৫৯ সালের ৩০ জুন জাপানের কিশিকাওয়া শহরে একটি প্রাথমিক স্কুলের ওপর বিধ্বস্ত হয় মার্কিন বাহিনীর এফ-হানড্রেড সুপার সাবের যুদ্ধবিমান। এতে ১১ শিশুসহ ১৮ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক।

রাশিয়া- ১৯৭২

১৯৭২ সালের ১৬ মে রাশিয়ায়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লোগরস্ক শহরে একটি কিন্ডারগার্টেনে বিধ্বস্ত হয় আন্তোনভ অ্যান-টোয়েন্টি ফোর বিমান। এতে ২৪ শিশু ও বিমানের বেশিরভাগ আরোহী নিহত হন।

যুক্তরাষ্ট্র- ১৯৮৬

১৯৮৬ সালের ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরিটোস শহরে মাঝ আকাশে যাত্রীবাহী ও ব্যক্তিগত ২টি বিমানের সংঘর্ষ হয়। এর ধ্বংসাবশেষ কয়েকটি বাড়ি ও স্কুলের খেলার মাঠে পড়ে। স্কুলটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা আহত হয়নি। তবে বিমানের যাত্রী ও মাটিতে থাকা ৮২ জন নিহত হয়।

ইতালি- ১৯৯০

১৯৯০ সালের ৬ ডিসেম্বর ইতালির বোলোগনা শহরের কাছে একটি স্কুলে বিধ্বস্ত হয় এমবি-থ্রি/টু/সিক্স সামরিক বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় পাইলট আগেই বেরিয়ে যান। এ ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত ও ৮৮ জন আহত হয়।

যুক্তরাষ্ট্র- ২০০৭

২০০৭ সালের ১ মার্চ যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি হাই স্কুলের কাছে বিধ্বস্ত হয় বাণিজ্যিক বিমান। বৈরী আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে।

পাকিস্তান- ২০১০

পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলের কাছে, ছোট একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ২ শিশুসহ ৫ জন নিহত হয়।

কেনিয়া- ২০২৩

২০২৩ সালে কেনিয়ার নাইরি কাউন্টিতে একটি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আছড়ে পড়ে প্রশিক্ষণরত ছোট বিমান। স্কুল ভবনটির ব্যাপক ক্ষতি হলেও, কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। কারণ সেগুলো কম উচ্চতায় ওড়ে। যদিও জনবহুল এলাকায় বিমান চলাচলে কঠোরতা এবং নিয়ন্ত্রণ ও রাডার প্রযুক্তির উন্নতির কারণে এমন দুর্ঘটনার হার কম।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ২২:৩৬
স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা 
বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বিবিসির...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
ইরানের সবগুলো এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে একটি কার্গো বিমান ছিটকে পড়েছে। এসময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর