এমপি আজীম হত্যা: গ্রেপ্তার সেই ‘কসাই’ দেড় বছর থেকে পলাতক

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:২৯ পিএম

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় ভারতে গ্রেপ্তার হন খুলনার জিহাদ হাওলাদার। তাঁর পরিবারের দাবি, প্রায় দেড় বছর ধরে জিহাদ ভারতে পলাতক এবং সেখানে তিনি রঙের কাজ করেন। এদিকে ভারতের পুলিশ বলছে, জিহাদ দীর্ঘদিন থেকে ভারতে ‘কসাইয়ের’ কাজ করেন।

আজ শুক্রবার সরেজমিনে জিদাহের খুলনার বাড়িতে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের শুরুর দিকে যশোরের একটি মামলায় বাড়িতে ডিবি পুলিশের অভিযান চালায়। এর পর থেকে জিহাদ ও তাঁর বড় ভাই জাহেদ হাওলাদার পলাতক রয়েছেন। কয়েক মাস পর ফোন করে জিহাদ তাঁর স্ত্রীকে জানান তিনি ভারতে রঙের কাজ করছেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই বলে দাবি পরিবারের সদস্যদের। জিহাদের বিরুদ্ধে দীঘলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর জানান, গণমাধ্যমের মাধ্যমে জিহাদের পরিবার ও তারা জানতে পারেন যে এমপি হত্যার সাথে জিহাদ জড়িত। জিহাদেরা চার ভাই, এদের মধ্যে জিহাদ সবার ছোট। জিহাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়। একটি হত্যা মামলার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এলাকায় শান্ত স্বভাবেরই ছিলেন জিহাদ। কিন্তু হঠাৎ করেই মামলা মোকদ্দমায় জড়ান তিনি।

এ নিয়ে জানতে চাইলে জিহাদের স্ত্রী বলেন, ‘বাড়িতে নেই প্রায় দেড় বছরের মতো। আর আমার সেজো ভাশুরের যশোরে কি যেন একটা সমস্যা হয়েছিল। সেই ঘটনার পর আমার ভাশুরের সঙ্গে সেও (জিহাদ) চলে যায়। এরপর কই গেছে তা আর জানি না। গত ৯ মাস  আগে কল করেছিল, দুই মিনিট কথা হয়েছে। ছেলেটা কেমন আছে সেটা শুধু জিজ্ঞেস করছে। তারপরে আমার সাথে আর যোগাযোগ নাই।’

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আজীম। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায়, আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। তারা জানিয়েছে, জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁর বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তবে জিহাদ বসবাস করতেন ভারতের মুম্বাই শহরে। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন তিনি।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর