ধরাছোঁয়ার বাইরে এমপি আজীম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:২৫ পিএম

এখনও ধরাছোঁয়ার বাইরে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন ও সিলিস্তি রহমান। তবে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন এরই মধ্যে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম। কলকাতা পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ ছোটছোট টুকরো করে নানা জায়গায় ফেলা হয়েছে। এখন দুদেশের হাতে থাকা তথ্য-উপাত্ত যাচাইয়ে ঢাকার সঙ্গে ভিডিও কনফারেন্সে কাজ করছে কলকাতা পুলিশ। 

আজীমের হত্যার কারণ নিয়ে সামনে আসছে নানা বিষয়। বলা হচ্ছে, এর পেছনে রয়েছে হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের মতো বিষয়। সূত্র বলছে, ৫ কোটি টাকার চুক্তিতে আজীমকে হত্যা করান তারই বন্ধু আক্তারুজ্জামান শাহীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আমানুল্লা আমান, ফয়সাল সাজিদ ও মোস্তফা ফকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। শাহীন ও অভিযুক্ত বাংলাদেশি তরুণী সিলিস্তি রহমানকে ধরতে অভিযান চলছে। 

এ হত্যাকাণ্ডের পেছনে হুন্ডি ও স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার মোটিভ জানার কথাও বলছে ডিবি। 

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া সকলেই হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সব তথ্য আমরা ভারতের পুলিশের কাছে দিয়েছি। তাঁরা আমাদের সহায়তা করছে, তথ্যও দিচ্ছে।’

গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছে তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সন্ত্রাসী। তারা একসময় গলাকাটা পার্টির লোক ছিল। খুলনা ও ঝিনাইদহে তারা এসব কাজ আগেও করেছে। মামলাও হয়েছে।’

কে এই আক্তারুজ্জামান শাহীন
নিউটাউনে সঞ্জীবা গার্ডেনে ফ্ল্যাট ভাড়া নেওয়া এই আখতারুজ্জামানের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। তিনি এলাকায় শাহীন মিয়া নামে পরিচিত। শাহীন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান সেলিমের ভাই। ঢাকার গুলশানে তাঁর বাসা রয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে শাহীনের। নিউইয়র্কের ব্রুকলিনে তাঁর বাসা।

পুলিশ জানতে পারে, আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজীম পুরানো বন্ধু।

২০০৮ সালে নির্বাচনের আগে আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে ২১টি মামলা ছিল। ২০০৭ সালে আজীমকে ধরিয়ে দিতে রেড এলার্টও জারি করে ইন্টারপোল। তবে এমপি নির্বাচিত হওয়ার পর সব মামলা থেকেই অব্যাহতি পান টানা তিনবারের এই সংসদ সদস্য।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর