বিবিসি বাংলার প্রতিবেদন

দগ্ধদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স পাঠাচ্ছে ভারত

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বিশেষায়িত সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতেই এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে বিবিসি বাংলা বলছে, দগ্ধ রোগীদের নিয়ে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবে।

সেই সূত্র বিবিসি বাংলাকে বলেন, ‘পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন।’

সোমবারের দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, যে কোনো প্রয়োজনে ভারত সাহায্য করতে প্রস্তুত।

একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডলে করা এক পোস্টে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং সহায়তার কথা জানান। 

বিবিসি বাংলা বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছিল, আহতদের বেশির ভাগেরই শরীর পুড়ে গেছে – তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধে হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং চিকিৎসক-নার্স পাঠানোর ব্যবস্থা নেয়।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৮:৩৯
দগ্ধদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স পাঠাচ্ছে ভারত
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর