৭ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে উড়োজাহাজ বিধ্বস্তের স্থান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রায় ৭ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তারা। 

এ সময় আইন উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলেও অবরোধ করে রেখেছে তারা।

এদিকে, দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে নিরাপদে সরিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানোর হচ্ছে না। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের দুর্ব্যবহার ও ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তারা।

সকাল সাড়ে ১০টায় দুই উপদেষ্টা ও প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে আসলে দুয়ো ধ্বনি দেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। এসময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এখনও ক্যাম্পাসের মূল গেটে অবস্থান করছেন। সতর্ক অবস্থায় পুলিশ। এছাড়াও বিজিবির দুটি প্লাটুন এখানে অবস্থান নিয়েছেন। 

শিক্ষার্থীরা বলছেন, দুর্ঘটনায় কতজন নিহত হয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। যে সব সেনা সদস্য যারা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের ক্ষমতা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবেক শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিয়েছেন। উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
২২ জুলাই ২০২৫, ১৭:৪১
৭ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
তিন উপদেষ্টার লাল গালিচা খ্যাত বাউনিয়া খাল এখনও দখল এবং দুষণমুক্ত হয়নি। অথচ গেল এক বছরে তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ খরচ করেছেন ছয় কোটি টাকার বেশি। আট কিলোমিটার খালের পরিষ্কার হয়েছে আড়াই...
রাজশাহীর সীমান্ত এলাকায় ৭৭টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড বোট মোতায়েন করা হয়েছে। ১৬টি বিওপিতে অতিরিক্ত জনবল বাড়ানো হয়েছে। এ ছাড়া ৭০০ সদস্যের...
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মত বাঁধাধরা নির্বাচনের মত না। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা পাঁচ বছরের জন্য না।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর