উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বেড়ে ১৯, গুরুতর আরও অন্তত ৪৮

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়াও আরও অন্তত ৪৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সোমবার রাজধানীর বার্ন ইন্সটিটিউটে এক ব্রিফিংয়ে বিশেষ সহকারী জানান, বার্ন ইন্সটিটিউটে বর্তমানে ৭০ জন দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। 

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘বড় অংশের ইনহেলেশন ইনজুরি। তাদের ঝুঁকির মাত্রা নির্ণয়ে সময় লাগবে। ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সব হাসপাতালে যথেষ্ট পরিমাণে মজুদ আছে।’ 

এ সময় সাধারণ মানুষকে অযথা হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানান তিনি। বিশেষ সহকারী বলেন, ‘এই মুহূর্তের রক্তের প্রয়োজনীয়তা নেই। আপনারা জানেন, বার্নের রোগীদের রক্ত প্রয়োজন নেই। যারা রক্ত দিতে ইচ্ছুক তারা কাল সকাল ৮টায় রক্ত দানে আসবেন। হটলাইনে যোগাযোগ করবেন। অযথা ভিড় করবেন না, সংক্রমণ এড়াতে। বার্নের বাহিরে ডেস্ক স্থাপন করা হয়েছে বার্নের বাহিরে। অযথা ভিড় করলে চিকিৎসাধীনদের সমস্যা হবে।’

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত ১৬৪ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে।

আইএসপিআর বলছে, আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৭০, সিএমএইচে ১৪, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত হয়ে ভর্তি আছেন ১ জন।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ উড়োজাহাজ। 

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানিয়েছে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এখন পর্যন্ত ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, এই ঘটনায় হতাহতের শঙ্কা বাড়তে পারে। চারজনকে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দেশে আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এছাড়া উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ৫...
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর