বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট মারা গেছেন: আইএসপিআর 

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।  

আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস ও আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৬৪। 

এছাড়াও আরও অন্তত ৪৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সোমবার রাজধানীর বার্ন ইন্সটিটিউটে এক ব্রিফিংয়ে বিশেষ সহকারী জানান, বার্ন ইন্সটিটিউটে বর্তমানে ৭০ জন দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

আইএসপিআর বলছে, আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৭০, সিএমএইচে ১৪, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত হয়ে ভর্তি আছেন ১ জন।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ উড়োজাহাজ। 

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানিয়েছে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এখন পর্যন্ত ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, এই ঘটনায় হতাহতের শঙ্কা বাড়তে পারে। চারজনকে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানিয়েছে...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর